বাংলাধারা প্রতিবেদন»
স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের বীর ছাত্রনেতা, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন নাগরিক আন্দোলনের রূপকার ও উদীচী, চট্টগ্রাম জেলা সংসদের উপদেষ্টা ব্যারিস্টার মনোয়ার হোসেনের সাথে এক মত বিনিময় সভা ও সৌজন্য সাক্ষাত করেন হন উদীচী চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দ।
উক্ত সভায় সংগঠনের কর্মসূচি নিয়ে আলোচনায় অংশ নেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি, বিশিষ্ট লেখক ও সাংবাদিক জসীম চৌধুরী সবুজ, সাধারণ সম্পাদক এডভোকেট অসীম বিকাশ দাশ, সহসভাপতি সুনীল ধর, মৃত্যুঞ্জয় দাশ, ছড়াকার তসলিম খাঁ, শিমুল চক্রবর্তী প্রমুখ।
বৈঠকে উদীচীর কর্মকান্ড আরও বিস্তৃত করা এবং আগামী ২-৪ জুন অনুষ্ঠিতব্য উদীচীর জাতীয় সম্মেলন সফল করার বিষয়ে আলোচনা হয়। ব্যারিস্টার মনোয়ার বলেন, অতীতের যে কোন সময়ের মতো বর্তমানেও উদীচীকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার মানসে সবসময় সজাগ থেকে জনগণের অধিকার আদায় ও বাঙালি সংস্কৃতির বিকাশে যথাযথ ভূমিকা রাখতে হবে।













