৬ নভেম্বর ২০২৬

বাঁশখালীতে ‘প্রবাসী ঐক্য পরিষদ’র ইফতার সামগ্রী বিতরণ

বাঁশখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গণ্ডামারা- বড়ঘোনা প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে চার শতাধিক নিম্মবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার ( ১৫ এপ্রিল) দুপুরে উপজেলার গণ্ডামারা বাজারস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে চার শতাধিক অসহায় নিম্মবিত্ত পরিবারের মাঝে পবিত্র রমজান এর উপহারস্বরুপ এসব ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।

এ সময় সংগঠনের সভাপতি বিশিষ্ট দানবীর মোজাম্মেল হক, অর্থ সম্পাদক বেলাল উদ্দীন, দপ্তর সম্পাদক মিজান, সংগঠনের উপদেষ্টা মোস্তফা আলী, আব্দুস সবুর, আজিম চৌধুরীসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক লোকমান চৌধুরী বাদশা মুঠোফোনে জানান, আমরা প্রবাসীদের মন প্রান সব সময় দেশের জন্য কাদে। দেশের মানুষ যখন অনাহারে থাকে তখন আমাদের কান্না পায়। তাই এটি আমাদের প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের অসহায় নিম্মবিত্ত মানুষের জন্য পাশে দাড়ানোর ক্ষুদ্র প্রয়াস মাত্র। ভবিষ্যতেও দেশের নিম্মবিত্ত মানুষের পাশে থাকবে আমাদের সংগঠন।

সংগঠনের সভাপতি মোজাম্মেল হক বলেন, আমাদের দেশের অসহায় নিম্ম আয়ের মানুষের মাঝে ইফতার উপহার দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আগামীতেও প্রবাসীরা দেশের এসব নিম্ম আয়ের মানুষের পাশে থাকবে। এছাড়াও সমাজের বিত্তবানদের অনুরোধ করবো যে যার জায়গা থেকে সমাজের অসহায় গরীব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

আরও পড়ুন