১৪ মার্চ ২০২৬

বাঁশখালীতে আগুনে পুড়ে ছাই ৩ বসতঘর

বাঁশখালী প্রতিনিধি »

বাঁশখালী পৌরসভায় অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, আসবাবপত্রসহ কয়েক লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (২৭ এপ্রিল) বিকাল ৪ টায় পৌরসভার উত্তর জলদি নোয়াপাড়া হাকিম বলির বাড়ি ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্তরা হলেন— আব্দুল মাবুদ, নুরুল আলম ও শাহ আলম।

ক্ষতিগ্রস্ত নুরুল আলম জানান, আমার বাড়ির মিটারে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যেই আগুনের অগ্নিশিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও স্থানীয় ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে আমাদের বসতঘরের সর্বস্ব পুড়ে যায়।

বাঁশখালী পৌরসভা মেয়র অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন বলেন, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে আমি পৌরসভার অফিস থেকে ঘটনাস্থলে ছুটে যায়। এরপর স্থানীয়দের সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। আনুমানিক ৫ থেকে ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আমার পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকেও সহযোগিতা করা হবে।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স এর টিম লিডার নুরুল বাশার বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা টিমসহ ঘটনাস্থলে দ্রুত পৌঁছাই। পরে আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় তিনটি বসতঘরের সর্বস্ব পুড়ে যায়। যার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫ লক্ষাধিক টাকা বলে জানান ওই কর্মকর্তা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ