আনোয়ারা প্রতিনিধি »
জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে ‘বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এ নিশ্চয়তা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা লিগ্যাল এইড কমিটি ও কোস্ট ফাউন্ডেশনের ‘কমিউনিটিতে ন্যায়বিচার প্রকল্পের’ যৌথ আয়োজনে আনোয়ারা উপজেলা চত্বরে র্যালি উপজেলা হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। শুরুতে বেলুন উড়িয়ে র্যালি উদ্বোধন করা হয়।
কোস্ট ফাউন্ডেশনের হাসনাত করিমের সন্ঞ্চালনায় এবং কোস্ট ফাউন্ডেশন এর মনিটরিং এবং ইভ্যালুয়েশন অফিসার উম্মে হানির সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ, বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার।
বক্তব্য রাখেন রুবেল মাহমুদ, তৌহিদুল ইসলাম,সনজিদ দাশ,সুমন মিত্র, মিল্কি চৌধুরী ও পরৌকোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক। অন্যান্যদের মধ্যে কোস্ট ফাউন্ডেশনের টুম্পা ভট্টাচার্য, শেলী ভট্টাচার্য, আছমা আকতার,সাব্বির উদ্দীন,মামুনুর রশিদ,জমির উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের আরজেএফ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তিতে কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগকে স্বাগত জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।এছাড়াও জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত লিগ্যাল এইড ক্লিনিকে প্রায় ৪০ জন সেবাগ্রহীতাকে বিভিন্ন আইনি পরামর্শ ও আইনি সেবা দেন জেলা লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট হালিমা বেগম।












