চন্দনাইশ প্রতিনিধি »
চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া মমতাজ বেগম স্কুল এন্ড কলেজের নতুন ভবনের শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ মে) সকালে স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম -১৪ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী।
বিদ্যালয়ের সভাপতি মো. ফজলুল হক সিরাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী,উপজেলা আ’লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নরুল ইসলাম,একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, প্রবাষক নাজিম উদ্দীনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন কমিশনার যথাক্রমে চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড.মো.দেলোয়ার হোসেন, লোকমান হাকিম,সাহেদুল ইসলাম,সাবেক চেয়ারম্যান আলমগীরুল ইসলাম, আ’লীগ নেতা ফরিদ উদ্দীন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.আরমান প্রমুখ।












