২২ মার্চ ২০২৬

সাতকানিয়ায় দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামের সাতকানিয়ায় লাইসেন্স এবং ছাড়পত্র ছাড়া চলমান দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রম জেলা প্রশাসন।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলার মেসার্স হারুন ব্রিকস ম্যানুফ্যাকচারার্স লাইসেন্স এবং ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছিল। খবর পেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস অবৈধ এ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ইট, কিলন ও চিমনি ভেঙে গুঁড়িয়ে দেন। এদিন বিকালে একই এলাকার খাজা ব্রিকস ম্যানুফ্যাকচারার্সের ইট, কিলন এবং চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এই ইটভাটারও লাইসেন্স এবং ছাড়পত্র ছিল না। তাছাড়া এটি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশেই তৈরি করা হয়েছিল।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইটি ইটভাড়া গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযানে জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদফতর, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ