২২ মার্চ ২০২৬

মিরসরাইয়ে বিএসআরএম’র কারখানায় শ্রমিকের মৃত্যু

বাংরাধারা ডেস্ক »

চট্টগ্রামের মিরসরাইয়ে ইস্পাত শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম’র করখানায় মোহাম্মদ খানসাব (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার সোনাপাহাড় এলাকায় বিএসআরএম’র কারখানার ভেতর এ ঘটনা ঘটে।

নিহত খানসাব উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের খিল মুরালী গ্রামের আবুল কাশেমের ছেলে।

জানা গেছে, খানসাব বিএসআরএমের কারখানায় ফারদিন গ্রুপের হয়ে মাটি কাটার কাজ করছিল। কাজ শেষে খানসাব বাড়ি যাওয়ার পথে একটি হুইল লোডারে উঠে (মাটি কাটার কাজে ব্যবহত একটি গাড়ি)। হুইল লোডারের চাকার হাওয়া কমে যাওয়ায় ষ্টেশনে চাকায় হাওয়া দিচ্ছিলেন চালক। এসময় ওইস্থানে দাঁড়িয়ে ছিলেন খানসাব। অতিরিক্ত হওয়ায় হঠাৎ চাকা ব্লাস্ট হয়ে খানসাব মারাত্মক আহত হয়। চাকার ভেতর থেকে লোহার একটি অংশ খানসাবের মাথায় আঘাত করলে রক্তক্ষরণ হতে থাকে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খায়ের হোসেন বলেন, দুর্ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় পরিবার থেকে এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ