২৪ সেপ্টেম্বর ২০২৬

চান্দগাঁওতে জমি দখলের চেষ্টা-হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাংলাধারা প্রতিবেদক »

নগরীর চান্দগাঁও থানার খতিব বাড়ির এলাকায় ‘ভূমিদস্যুরা’ জায়গা দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কামরুল নাহার।

হামলা ও মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ এনে শুক্রবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ওই নারী।

ভুক্তভোগী কামরুল নাহার লিখিত বক্তব্যে বলেন, ‘গত ২ সেপ্টেম্বর ভূমিদস্যু মোহাম্মদ জমির উদ্দিন ও আবুল কাশেম গং এর নেতৃত্বে ৪০-৫০ জন সন্ত্রাসী দল কামরুন নাহারের চাঁন্দগাও থানাধীন ১৪নং গ্যারেজ সংলগ্ন মাহবুব কলোনি নামীয় স্থাপনায় হামলা চালান। হামলা কালীন সময়ে কামরুন নাহারের ভাড়াটিয়াদের মারধর ও স্থাপনায় থাকা ভাড়া ঘরে হামলা ও ভাঙচুর চালান। একপর্যায়ে কেয়ার টেকারকে তারা হত্যার উদ্দেশে হাইস গাড়িতে করে তুলে নিয়ে যায়। কেয়ার টেকার সন্ত্রাসীদের হাতে পায়ে ধরে প্রাণ ভিক্ষা চাইলে দুষ্কৃতিকারীরা তকে কুয়াইশ অক্সিজেন রোডে নির্জন স্থানে ফেলে য়ায় এবং আহত অবস্থায় টহল পুলিশ তাকে উদ্ধার করে।’

তিনি বলেন, ‘আমার জমির উপর আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা পরিকল্পিতভাবে হামলা করেন তারা। এই বিষয়ে চান্দগাঁও থানায় মামলা করলে পুলিশ ৫জন আসামিকে গ্রেফতার করলেও মামলার প্রধান আসামি ভূমিদস্যু জমির ও কাশেম এখনো পালতক রয়েছে। এমতাবস্থায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।’

অবিলম্বে প্রধান আসামি জমির উদ্দিন ও কাশেমকে গ্রেফতারপূর্বক শাস্তি ও তার পরিবারের নিরাপত্তার দাবি জানান কামরুন নাহার।

এসময় উপস্থিত ছিলেন কামরুন নাহারের বড় ভাই মো. ইয়াছিন, দেবর মাহবুবুল আলম, কোলোনীর কেয়ার টেকার নাছিমা।

আরও পড়ুন