আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে মো. আদনান (৩) ও দেড় বছরের শিশুকন্য উম্মে হাবিবার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটায় উপজেলার বারশত ইউনিয়নের গুন্দীপ গ্রামের ছৈয়দনুর মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর তাদের উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এতে শিশুদের পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, শুক্রবার দুপুরে গুন্দীপ গ্রামের বাসিন্দা ফোরকান উদ্দিনের শিশু পুত্র মো. আদনান ও মহেশখালী উপজেলার ৫নং ইউনিয়নের মিয়াজীর পাড়া গ্রামের বাসিন্দা (বর্তমানে সাবেক ইউপি সদস্য ছৈয়দনুরের বাড়ির ভাড়াটিয়া) ওয়াজ উদ্দিনের শিশুকন্যা উম্মে হাবিবা বাড়ির উঠানে এক সাথে খেল ছিল। এসময় সবার অজান্তে দুই শিশু বাড়ির পুকুরে পড়ে যায়। পরে তাদের খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দিন জানায়, ঘটনার পর দুই শিশুর স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে। শুক্রবার দিবাগত রাত এশারের নামাযের পর দুই শিশুর নামাযে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়।












