নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রাম নগরীর চকবাজারস্থ কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে অবরুদ্ধ করে হামলা এবং বিক্ষোভ আন্দোলন করছে প্রাক্তন ও বর্তমান ছাত্রীরা।
রবিবার (১ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, প্রধান শিক্ষকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসচি পালন করে বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবকরা। এসময় প্রধান শিক্ষক আলাউদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানি ও দুর্ব্যবহারসহ একাধিক অভিযোগ তুলেন।
বিদ্যালয়ের সাবেক ছাত্রীরাও বর্তমান ছাত্রীদের সাথে একাত্মতা পোষণ করে কর্মসূচিতে অংশ নেন।
অবস্থান কর্মসূচি শেষে বিক্ষুব্দ ছাত্রী ও অভিভাবকরা মিছিল নিয়ে প্রধান শিক্ষকের কক্ষের সামনে অবস্থান নেয়। এ সময় প্রধান শিক্ষক তাদের সাথে কথা বলার চেষ্টা করতে এলে তার উপর হামলে পড়ে ছাত্রীরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ছাত্রীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক নিজেকে নির্দোষ দাবি করে জানান, তিনি চক্রান্তের শিকার।
বিস্তারিত আসছে…












