১৯ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

মিরসরাইয়ে পুকুর লিজ দেওয়াকে কেন্দ্র করে রেহান উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় উপজেলার ইছাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড় বহদ্দার গ্রামে বৃন্দু মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত রেহান উদ্দিন ওই বাড়ির মৃত ছোকধন মিয়ার ছেলে। তার লাশ ময়াতদন্তের জন্য বাড়ি থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে জোরারগঞ্জ থানা পুলিশ।

এই ঘটনায় শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। রেহান উদ্দিন ৩ মেয়ে ও ২ ছেলের জনক।

জানা গেছে, রেহান উদ্দিনের সাথে স্থানীয় মাছ চাষী দাউদুল ইসলাম সেন্ডিকেটের পুকুর লিজ নিয়ে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। ওই পুকুরটিতে রেহান উদ্দিনের পরিবার ও দাউদুল ইসলামদের জমি রয়েছে। দাউদুল ইসলাম রেহান উদ্দিনকে না জানিয়ে মৎস্য প্রকল্পের মাটি অপসারণ করে বাইরে বিক্রি করে দেন। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে দাউদুল ইসলাম ২-৩দিন আগে স্থানীয় সন্ত্রাসী মনিরুজ্জামান টুটুলকে দিয়ে বৃদ্ধ রেহান উদ্দিনকে মারধর করান। এ ঘটনায় ক্ষীপ্ত হয়ে শুক্রবার রাত ৯ টায় টুটুল দোকান থেকে বাড়ি ফেরার পথে রেহান উদ্দিন দা দিয়ে হামলা করে। হামলায় টুটুল কিছুটা আহত হন। কিছুক্ষণ পর টুটুল তার দলবল নিয়ে ধারাল অস্ত্র ও লাঠিসোটা দিয়ে রেহান উদ্দিনের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। রাত ১টার সময় রেহান উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলার ইছাখালী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহসিন পিংকু বলেন, ‘মারামারির ঘটনা শুনে আমি এবং ইউপি সদস্য রাকিব উদ্দিনসহ রেহান উদ্দিনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। চমেক নেওয়ার পথে মহাসড়কের ফৌজদারহাট এলাকায় পৌঁছলে তিনি মারা যান।’

পরে পরিবার লাশ এনে দাপনের প্রস্তুতি নিলে শনিবার দুপুর ২টায় জোরারগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বলে জানান তিনি।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘পুকুর সংক্রান্ত বিরোধে রেহান উদ্দিন নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক পাঠানো হয়েছে। এ ঘটনায় শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত থানায় কোন মামলা এবং কেউ আটক হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন