কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের অভিভাবক ও মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব এবং উপসচিব মুহাম্মদ আবুল হাশেম।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন। শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান নুসরাত ফাতিমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও কলেজ পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক সুলতানা রাজিয়া বেগম।
এতে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন অভিভাবক ও মতবিনিময় সভার আহবায়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক এসএম শফিউল আজম।
এ উপলক্ষে আয়োজিত সভা প্রধান অতিথির বক্তব্যে প্রধান শিক্ষা কর্মকর্তা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজকে আগামীতে সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়ার আশাবাদ ব্যক্ত করেন।
অধ্যাপক সুজন দে’র নেতৃত্বে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলো কলেজের বিএনসিসি, রোভার-স্কাউট ও রেড ক্রিসেন্ট ইউনিটের সকল সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি












