চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একাউন্টিং কমিউনিকেশন ক্লাবের (এসিসি) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক হিসেবে তানভীর আহমেদ মনোনীত হয়েছেন।
শনিবার (৬ জুলাই) নগরীর হোটেল জিইসি প্যালেসে সংগঠনটির ৪র্থ বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
নয় সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটিতে অন্যান্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হাসান, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন মাহিম, অর্থ সম্পাদক মাহমুদা ইয়াসমিন মুক্তা, জনসংযোগ বিষয়ক সম্পাদক- মর্জা নুসায়ের মোরসালিন, অফিস বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম নয়ন। এর আগে ক্লাবের বিদায়ী সভাপতি মনোয়ার হোসেনের সভাপতিত্বে সভার প্রধান কার্যক্রম শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের মডারেটর এবং বিভাগের শিক্ষক জনাব অধ্যাপক ড. আইয়ুব ইসলাম।
তিনি বলেন, ‘তথ্য, জ্ঞান এবং দক্ষতা ’’ এই তিনটি জিনিস ই পারে একটা মানব কে মানব সম্পদে পরিণত করতে। এসকল গুণাবলি অর্জনের জন্য সহশিক্ষা কার্যক্রম আবশ্যক।’
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিধান চন্দ্র মজুমদার, ড. মোঃ ইকবাল হোছাইন সহ আরো অনেকে। তারা তাদের বক্তব্যে ক্লাবের সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং নতুন কমিটির সফলতা কামনা করেন।
বাংলাধারা/এফএস/এমআর












