অনেক শব্দ জমে ছিল
নিঃশ্বাসের ভেতরে,
কিন্তু আমার শোনার মানুষ—
শোনার অস্তিত্ব হারিয়ে গেছে।
শব্দগুলো হয়ে গেছে অনাথ,
হারিয়ে গেছে এক অজানা
অস্তিত্বের শূন্যতায়।
যে শব্দগুলো একসময় আলো জ্বালাত,
সান্ত্বনা দিত,
আজ সেগুলো রূহের ভেতর
বিষের মতো পুঞ্জীভূত।
সেই শব্দগুলো এখন যেন
আস্ত একটি ক্যান্সার সংক্রমণ—
যা ছড়িয়ে পড়ছে প্রাপ্তি আর অপ্রাপ্তির
প্রতিটি শিরায়।
তীব্র ব্যথার মতো,
শিরশিরে দহন হয়ে,
স্মৃতির গহীনে ছুটে চলা
শতকোটি মুহূর্তের বাহনে।
অস্থির বিভ্রম ঘোর কেটে গেলে
হঠাৎ আবিষ্কার হলো—
সব শব্দ এসে আশ্রয় নিয়েছে
বিদায়ী কফিনের ভেতর।
সেই কফিনেই বন্দী থাকুক
সব শব্দ,
সব অব্যক্ত অভিমান,
সব নীরব আর্তনাদ।
সেই কফিনেই থাকুক হারিয়ে যাওয়া
অস্তিত্বের শেষ স্পর্শ,
শেষবারের মতো নিঃশ্বাস ফেলে যাওয়া
একটি চিহ্ন হয়ে।
এফিটাফের শিলালিপিতে খোদাই হোক
যন্ত্রণার সাতকাহন,
দগ্ধ হৃদয়ের অগ্নিপাতের ইতিহাস।
লিপিবদ্ধ থাকুক হারিয়ে যাওয়া শব্দের গল্প,
শেষ লাইন হয়ে
কোনো এক অসমাপ্ত উপন্যাসে।
যেখানে পাঠক আর নেই,
তবু কাগজের ভাঁজে লেগে থাকে
রক্তাক্ত কালির দাগ।
যেখানে উচ্চারিত শব্দ নেই,
তবু প্রতিধ্বনির মতো বাজে
নীরবতার দীর্ঘশ্বাস।
হয়তো এই নীরব কফিনটাই
হবে অস্তিত্বহীনতার একমাত্র প্রমাণ,
আর শব্দেরা চিরতরে ঘুমিয়ে পড়েছে—
অবহেলিত,
অশ্রুত,
অমর হয়ে।
অস্তিত্বের শূন্যতা
অনেক শব্দ জমে ছিল
নিঃশ্বাসের ভেতরে,
কিন্তু আমার শোনার মানুষ—
শোনার অস্তিত্ব হারিয়ে গেছে।
শব্দগুলো হয়ে গেছে অনাথ,
হারিয়ে গেছে এক অজানা
অস্তিত্বের শূন্যতায়।
যে শব্দগুলো একসময় আলো জ্বালাত,
সান্ত্বনা দিত,
আজ সেগুলো রূহের ভেতর
বিষের মতো পুঞ্জীভূত।
সেই শব্দগুলো এখন যেন
আস্ত একটি ক্যান্সার সংক্রমণ—
যা ছড়িয়ে পড়ছে প্রাপ্তি আর অপ্রাপ্তির
প্রতিটি শিরায়।
তীব্র ব্যথার মতো,
শিরশিরে দহন হয়ে,
স্মৃতির গহীনে ছুটে চলা
শতকোটি মুহূর্তের বাহনে।
অস্থির বিভ্রম ঘোর কেটে গেলে
হঠাৎ আবিষ্কার হলো—
সব শব্দ এসে আশ্রয় নিয়েছে
বিদায়ী কফিনের ভেতর।
সেই কফিনেই বন্দী থাকুক
সব শব্দ,
সব অব্যক্ত অভিমান,
সব নীরব আর্তনাদ।
সেই কফিনেই থাকুক হারিয়ে যাওয়া
অস্তিত্বের শেষ স্পর্শ,
শেষবারের মতো নিঃশ্বাস ফেলে যাওয়া
একটি চিহ্ন হয়ে।
এফিটাফের শিলালিপিতে খোদাই হোক
যন্ত্রণার সাতকাহন,
দগ্ধ হৃদয়ের অগ্নিপাতের ইতিহাস।
লিপিবদ্ধ থাকুক হারিয়ে যাওয়া শব্দের গল্প,
শেষ লাইন হয়ে
কোনো এক অসমাপ্ত উপন্যাসে।
যেখানে পাঠক আর নেই,
তবু কাগজের ভাঁজে লেগে থাকে
রক্তাক্ত কালির দাগ।
যেখানে উচ্চারিত শব্দ নেই,
তবু প্রতিধ্বনির মতো বাজে
নীরবতার দীর্ঘশ্বাস।
হয়তো এই নীরব কফিনটাই
হবে অস্তিত্বহীনতার একমাত্র প্রমাণ,
আর শব্দেরা চিরতরে ঘুমিয়ে পড়েছে—
অবহেলিত,
অশ্রুত,
অমর হয়ে।
আরও পড়ুন
দেশি পাঞ্জাবি ‘মেড ইন ইন্ডিয়া’ বলে বিক্রি, চট্টগ্রামের রাজস্থানকে ১ লাখ টাকা জরিমানা
সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার চেষ্টা
ইসরায়েলি হামলায় লেবাননে মৃতের সংখ্যা বেড়ে ২১৭
টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
এ সম্পর্কিত আরও
পতেঙ্গা সি-বিচে ইচ্ছে মতো দোকান
আনোয়ারায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
আনোয়ারায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫
চট্টগ্রামের সেই সন্ত্রাসীদের ‘চিহ্নিত করা গেছে’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ
দেশি পাঞ্জাবি ‘মেড ইন ইন্ডিয়া’ বলে বিক্রি, চট্টগ্রামের রাজস্থানকে ১ লাখ টাকা জরিমানা
সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার চেষ্টা
ইসরায়েলি হামলায় লেবাননে মৃতের সংখ্যা বেড়ে ২১৭
টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
চট্টগ্রাম নিউমার্কেটে শিক্ষার্থীর ওপর হামলা, টাকা ও মোবাইল ছিনতাই