৫ ফেব্রুয়ারি ২০২৬

রাউজানে বিনামূল্যে চিকিৎসা দিল ‘করুণা সেবা’ ও ‘সুখী ফাউন্ডেশন’

ভারত ও বাংলাদেশের থেরবাদী বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা ত্রয়োদশ সংঘরাজ শাসন শোভন ডক্টর জ্ঞানশ্রী মহাথের মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে ২৯ ও ৩০ জানুয়ারি মানবিক সংগঠন করুণা সেবা ফাউন্ডেশন এবং সুখী ফাউন্ডেশনের উদ্যোগে রাউজান পশ্চিম বিনাজুরীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

ক্যাম্পে লক্ষাধিক মানুষের মিলনমেলায় অসুস্থ ও দুঃস্থ রোগীদের বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার পিম্পল বড়ুয়া, ডাক্তার দেবাশীষ বড়ুয়া, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সায়েম, ডাক্তার নূর ইসলাম, ডাক্তার সাগর বড়ুয়া, ডাক্তার বিজয় বড়ুয়া, ডাক্তার পূজা দে, নার্স সুপ্তি বড়ুয়া, নার্স তপনা চাকমা, ও.টি ব্রাদার রকি, ফার্মাসিস্ট বিটুন বড়ুয়া সহ আরও অনেকে।

দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সভাপতি ভদ্দন্ত শাসনানন্দ মহাস্থবির মহোদয়। এতে আরও উপস্থিত ছিলেন করুণা সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ভদ্দন্ত মুদিতারত্ন থের, সভাপতি ভদ্দন্ত মেত্তাবিহারী ভিক্ষু, সাধারণ সম্পাদক বাবু সুজন বড়ুয়া, স্মরণের মহাসচিব বাবু আলোক বিকাশ বড়ুয়া এবং সুখী ফাউন্ডেশনের সভাপতি শিক্ষক মিঠুন বড়ুয়া সহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত ক্যাম্পে স্থানীয় ও দূর-দূরান্তের অসুস্থ মানুষরা স্বাস্থ্যসেবা গ্রহণের পাশাপাশি বিনামূল্যে ঔষধও পান। আয়োজনকরা আশা প্রকাশ করেন, এই মানবিক উদ্যোগ থেরবাদী সম্প্রদায়ের শিক্ষাগত, ধর্মীয় ও সামাজিক দিকের সাথে মিলিত হয়ে বৃহত্তর জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ