বাংলাধারা ডেস্ক »
রাজধানীর দক্ষিণখানে জিনের ভয় দেখিয়ে চার-পাঁচজন নারীকে ধর্ষণ ও ১০-১২ জন কিশোরকে বলাৎকারের অভিযোগে মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব-১)।
সোমবার (২২ জুলাই) দুপুরে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম ইদ্রিস আহাম্মদ (৪২)।
সংবাদ সম্মেলনে র্যাব -১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সারোয়ার বিন কাশেম জানান, ইদ্রিস দীর্ঘদিন ধরে ঝাড়ফুঁক ও তাবিজ-কবজ দেওয়া এবং জিনের ভয় দেখিয়ে নারীদের ধর্ষণ করতো। তার মসজিদ ও মাদ্রাসার খাদেম এবং ছাত্রদের জোরপূর্বক ধর্ষণ করতো সে। একইসঙ্গে সে এসব মোবাইলে ধারণ করে রাখতো এবং কাউকে না বলার জন্য জিনের হুমকি দিতো।’
তিনি জানান, ইদ্রিস ইমামতির পাশাপাশি প্রায় ১৮ বছর ধরে স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতাও করছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জিনের ভয় দেখিয়ে নারীদের ধর্ষণ এবং মাদ্রাসাছাত্রদের বলাৎকারের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ












