বাংলাধারা প্রতিবেদন »
বাঁশখালী উপজেলা বাহারছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইলশা হামদি কাজী পাড়ায় ছেলেধরা সন্দেহে ৩ যুবককে গণপিটুনি দিয়েছে জনতা।
সোমবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ আহত ৩ জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আহতরা হলেন- পটিয়া উপজেলার ওকন্যারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড়লিয়া গ্রামের ছগির আহমদের ছেলে হৃদয় হরন (১৯) ছফির আহমদ, ৯নং ওয়ার্ডের বরলিয়া গ্রামের নোয়া মিয়ার ছেলে মোহাম্মদ সোহেল (৩২), বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঘুষখিল চেরেং বাড়ীর শাহাব মিয়ার ছেলে মোহাম্মদ জনি (৩১)।
আহত সোহেল জানান, তারা ছাগল কিনার জন্য দলবেধেঁ এক ব্যক্তির কাছে আসে। ব্যক্তিটিকে খোঁজার জন্য গাড়ি থেকে নামলেই জনতার রোশানলে পড়ে হামলা করে।
উদ্ধারকৃতদের বরাত দিয়ে বাঁশখালী থানায় সেকেন্ড অফিসার এস আই সাজ্জাদ হোসেন বাংলাধারাকে বলেন, আহত ব্যক্তিরা ছাগল কিনার জন্য বাঁশখালী বাহারছড়ায় ইলশা গ্রামে যায়। অপরিচিত লোক দেখে মানুষ তাদেরকে ধাওয়া করে হামলা করেছে। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম/আরইউ












