১৪ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে দুই ট্রাকের সংঘর্ষ, আহত ২

বাংলাধারা প্রতিবেদন »

সীতাকুণ্ডের বারআউলিয়া এলাকায় ঢাকামুখি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ট্রাককে ধাক্কা দিলে চালক ও সহকারী আহত হয়েছেন।

সোমবার (২২ জুলাই) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত দুইজন কক্সবাজারের রামু উপজেলার আবু সাঈদ (২৬) ও আবদুর রহিম (২২)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, ভোর ৩টার দিকে সীতাকুণ্ড বারআউলিয়া এলাকায় ঢাকামুখি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ