১০ মার্চ ২০২৬

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের দমনে ভোর থেকে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। সোমবার (৯ মার্চ) সকাল ৬টা থেকে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যদের সমন্বয়ে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হচ্ছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, যৌথ বাহিনীর ৪ হাজার সদস্য অভিযানে অংশ নিয়েছেন।

জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জঙ্গল সলিমপুরের বিভিন্ন প্রবেশমুখ দিয়ে বেশ কয়েকটি দলে ভাগ হয়ে অভিযান চালাচ্ছেন। অভিযানে ৫৫০ জন সেনাবাহিনীর সদস্য, ১ হাজার ৮০০ পুলিশ সদস্য, ৩৩০ এপিবিএন, ৪০০ র‍্যাব, ১২০ বিজিবি, ১৫ এপিসি, তিনটি ডগ স্কোয়াড ও তিনটি হেলিকপ্টার রিজার্ভ অংশ নিয়েছে।প্রবেশ ও বাহিরের পথে বসানো হয়েছে তল্লাশি চৌকি।

গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসী হামলায় র‌্যাব-৭-এর উপসহকারী পরিচালক (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় র‌্যাবের মামলায় প্রধান আসামি করা হয় মোহাম্মদ ইয়াসিনকে। মামলায় আসামি করা হয় ২০০ জনকে। এরপর সেখানে সমন্বিত অভিযান চালানোর সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ