ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের চেয়ার খালি থাকায় প্রধানমন্ত্রী সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ হোসেন।
স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি অধিবেশন পরিচালনা করবেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করেন।
অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাবকে সরকার দলের পক্ষে সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরপর সেটি সমর্থন জানান সংসদে বিরোধী দলীয় উপনেতা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।












