৬ এপ্রিল ২০২৬

বায়েজিদে ঈদ বিক্রয় উৎসবের রঙিন সমাপনী

ইছহাক-মীর শোয়াইব কমপ্লেক্সে লটারি জিতে উচ্ছ্বসিত বিজয়ীরা

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইছহাক শপিং কমপ্লেক্স ও মীর মোহাম্মদ শোয়াইব শপিং কমপ্লেক্সের যৌথ উদ্যোগে আয়োজিত ঈদ বিক্রয় উৎসব ২০২৬-এর গ্র্যান্ড র‍্যাফেল ড্র উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। পবিত্র রমজান মাসজুড়ে চলা এই আয়োজন হাজারো ক্রেতার মাঝে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।

র‍্যাফেল ড্রয়ে প্রথম পুরস্কার হিসেবে একটি রেফ্রিজারেটর জিতে নেন মো. রবিউল। দ্বিতীয় পুরস্কার হিসেবে এলইডি স্মার্ট টিভি অর্জন করেন মো. জুবায়ের এবং তৃতীয় পুরস্কার হিসেবে মোবাইল সেট পান মো. রফিক। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি আবু তালেব। বায়েজিদ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম শহীদের সার্বিক তত্ত্বাবধানে প্রধান বক্তা ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রফিকুল ইসলাম ভূইয়া, সমবায় সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হারুন অর রশীদ, কমপ্যাক্ট প্রোপার্টিজের চেয়ারম্যান খোরশেদ আলম, এস.এম. ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোহাম্মদ আল আমিন, বায়েজিদ বিল্ডার্সের চেয়ারম্যান হাজী মো. এয়াকুব চৌধুরী ও ভাইস চেয়ারম্যান ছমির উদ্দিন। এছাড়াও উভয় শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারীরা উপস্থিত থেকে বিজয়ীদের অভিনন্দন জানান।

উৎসব পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম পাঠওয়ারী, যুগ্ম আহ্বায়ক মো. ছাইদুল ইসলাম শাহীন এবং সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল ইসলামের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। ইছহাক শপিং কমপ্লেক্সের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্টদের অক্লান্ত পরিশ্রমে আয়োজনটি সফলতা পায়।

র‍্যাফেল ড্র-এর পাশাপাশি অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মোহাম্মদ রাশেদুল ইসলাম ও ছাইদুল ইসলাম শাহীন।

পরিশেষে আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম পাঠওয়ারীর সমাপনী বক্তব্যের মাধ্যমে মাসব্যাপী এই বর্ণাঢ্য উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন