৬ এপ্রিল ২০২৬

সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন: ৫ ড্রেজারসহ আটক ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযানে ৫টি ড্রেজারসহ পাঁচজনকে আটক করা হয়েছে। কোস্ট গার্ড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌ পুলিশ এ অভিযান পরিচালনা করে।

সোমবার ( ৬ এপ্রিল) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

তিনি বলেন, রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সীতাকুণ্ড থানাধীন কুমিরা ও বাশবারিয়া সমুদ্র তীরবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচটি ড্রেজারসহ পাঁচজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

তিনি আরও জানান, পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে মালিক পক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আটক ব্যক্তিদের মুচলেকা নিয়ে ড্রেজারসহ ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের কারণে ফসলি জমি ও আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব ক্ষতি রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও পড়ুন