২ মে ২০২৬

আজ দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ’র রজতজয়ন্তী উৎসব।

বাধার প্রাচীর ডিঙিয়ে যেতে হবে এগিয়ে… সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে গণতন্ত্রের আপসহীন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ!
বীর চট্টলার একটি অন্যতম গণমাধ্যম।

এক সময়ের সাড়া জাগানো “দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ”-এর রজতজয়ন্তী উৎসবের দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে আজ।

২ মে ২০২৬, শনিবার সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পত্রিকাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাংসদ, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তিন পর্বের অনুষ্ঠানে থাকছে স্মৃতিচারণ, গান, কবিতা এবং গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।

দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের প্রকাশনা লগ্ন থেকে দীর্ঘ ২৫ বছরের পথচলায় মফস্বল প্রতিনিধি থেকে শুরু করে তিন পার্বত্য অঞ্চলের জেলা প্রতিনিধি, সহ-সাবেক প্রতিবেদকদেরও মূল্যায়নের উদ্যোগ নিয়েছেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ পরিবারের কর্ণধার সম্পাদক সৈয়দ উমর ফারুক।

দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের রজতজয়ন্তী উৎসবকে কেন্দ্র করে পত্রিকাটির নগর প্রতিবেদক, জেলা-উপজেলা প্রতিনিধি থেকে শুরু করে সর্বস্তরের সাংবাদিক সমাজে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।

উপজেলা পর্যায়ের অনেক প্রতিনিধি একদিন আগে অনুষ্ঠান অংশ নিতে চট্টগ্রাম মহানগরীতে অবস্থান করছেন।

ধারণা করা হচ্ছে, রজতজয়ন্তী উৎসবটি কলমের সহযোদ্ধাদের মিলনমেলায় পরিণত হবে।

নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল
কলামিস্ট ও সংগঠক
সাবেক প্রতিবেদক, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ।

আরও পড়ুন