চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে আকিব (২০) নামে এক টমটমচালক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইউনিয়নের কুমিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহত আকিব ওই এলাকার হামিদ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের সময় হঠাৎ গুলির শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে গিয়ে আকিবকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে গুলির ঘটনা ঘটেছে।
আহত আকিব পুলিশের কাছে অভিযোগ করেছেন, এর আগে তাঁর কাছে ২০ হাজার টাকা চাঁদা চেয়েছিল। চাঁদা না দেওয়ায় তাঁকে গুলি করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। তিনি বলেন, ‘এলাকায় তৌহিদ বাহিনী নামে একটি গ্রুপ সক্রিয় রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় রফিক মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’














