৬ নভেম্বর ২০২৬

বিপিসির চেয়ারম্যানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে বদলি করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব তানভীর হাসান রুমন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তবে, কী কারণে তাকে ওএসডি করা হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে, আগের চেয়ারম্যান আমিন উল আহসানকেও ওএসডি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি রেজানুর রহমানকে বিপিসি চেয়ার‌ম্যান হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন করা হয়। এর আগে তিনি পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে পদায়িত ছিলেন। অতিরিক্ত সচিব রেজানুর রহমান ৫ ফেব্রুয়ারি বিপিসি চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ ও যোগদান করেন।

আলোচনা উঠেছে, জ্বালানি বেসরকারি খাতে দেওয়া, পরিশোধিত জ্বালানি আমদানির সরবরাহকারী তালিকাভুক্তির শর্টলিস্টে রাজনৈতিক প্রভাবশালী কয়েকটি প্রতিষ্ঠানকে তালিকায় না রাখা নিয়ে চাপের মধ্যে ছিলেন বিপিসি চেয়ারম্যান। সমালোচনা ছিল- বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রামে না করে উল্টো প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা ছিল তার।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ