চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। ফলাফলে আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীরা আজ এসএসসির ফল পুনঃনিরীক্ষণ শুরু, প্রতি পত্রে ফি ১৫০ টাকা মঙ্গলবার (১১ আগস্ট) থেকে আগামী ১৭ আগস্ট পর্যন্ত পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পুনঃনিরীক্ষণের পুরো আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও মোবাইল নম্বর দিয়ে আবেদন করতে পারবেন।
আবেদনের সময় তালিকা থেকে সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করে ‘কি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।
প্রতি পত্রে ফি ১৫০ টাকা
পুনঃনিরীক্ষণের জন্য প্রতিটি পত্রের ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। বিকাশ, নগদ কিংবা সোনালী সেবার মতো ডিজিটাল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এ ফি পরিশোধ করা যাবে। ফি-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পোর্টালের ‘হেল্প’ বাটনে পাওয়া যাবে।
ফি পরিশোধের পর আবেদন ফর্মে ফিরে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করলেই আবেদন সম্পন্ন হবে। তবে ফি জমা দেওয়ার পর আবেদনে আর কোনো পরিবর্তন করা যাবে না এবং পরিশোধ করা ফি ফেরতযোগ্য নয়।
ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয়ে কোনো ভুল হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে তা সংশোধনের সুযোগ রয়েছে। একই সঙ্গে ফি জমা দেওয়ার পর কোনো পরীক্ষার্থী নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে আগের প্রক্রিয়ায় মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে তা করতে পারবেন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক জহিরুল হক স্বপন বলেন, ই-পোর্টাল ছাড়া অন্য কোনো মাধ্যমে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে না।
তিনি আরও জানান, পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর শিক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।














