২১ অক্টোবর ২০২৬

মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিকের বৃক্ষরোপণ

‘একটি হলেও বৃক্ষরোপণ করবো, জনে জনে- সবুজ দেশে সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’— এই স্লোগানকে সামনে রেখে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে বৃক্ষরোপণের পাশাপাশি সাধারণ মানুষকে গাছ লাগানোর নিয়ম, পরিচর্যার কৌশল এবং পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। একই সঙ্গে প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মেসবাহ উদ্দিন তুহিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যেই এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি মো. রেজাউল মোস্তফা বলেন, ‘রক্তদান যেমন জীবন রক্ষা করে, তেমনি বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন সঞ্চয় করে। আমরা সবাই মিলে মানবতা ও প্রকৃতির জন্য কাজ করে যাব।’

অনুষ্ঠানে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মেসবাহ উদ্দিন তুহিনসহ মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি মো. রেজাউল মোস্তফা, মো. মাহফুজ, অদ্রিতা নন্দী, দিলরুবা বেগম সামিয়া, রমজান হোসেন, ইশরাত জাহান ইসমা, আনিশা আকতার, তানিসা আক্তার, মো. লিমন ও মারিয়া আক্তার উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ