২১ অক্টোবর ২০২৬

হাটহাজারীতে যুবককে গুলি করে পালাল সন্ত্রাসীরা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় মোহাম্মদ আরাফাত (২৪) নামে এক যুবককে গুলি করে পালিয়েছে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী। সোমবার (১৭ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মধ্যম মাদার্শা বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে।

আহক মোহাম্মদ আরাফাত একই উপজেলার মধ্যম মাদার্শা মদুনাঘাট এলাকার মোহাম্মদ আইয়ুবের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাটহাজারী উপজেলার মদুনাঘাট বাজার থেকে কয়েকজন অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া করে। প্রায় আধা কিলোমিটার দূরে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় তাকে ধরে গুলি করে পালিয়ে যায় তারা। গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত আরাফাতকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে ২ নম্বর ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করেন। খবর পেয়ে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান।

তবে হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। স্থানীয় বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহত আরাফাত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমর্থক বলে পুলিশ সূত্রে জানা গেছে।

চমেক হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, হাটহাজারীর মদুনাঘাট এলাকার মধ্যম মাদার্শা বড়ুয়াপাড়া এলাকায় প্রতিপক্ষের লোকজন শর্টগানের গুলি করলে আরাফাত আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে আনা হয়।আরাফাতের মুখে গুলি লেগেছে। তবে আঘাত গুরুতর নয়। শরীরের অন্য কোথাও জখম নেই। চিকিৎসা শেষে আরাফাতকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ