২৩ অক্টোবর ২০২৬

বাঁশখালীতে ‘বালুখেকোদের’ বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান, ড্রেজারসহ আটক ৩

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজারসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে বাঁশখালী থানার চানুয়াঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনরত একটি ড্রেজারসহ তিনজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।

পরে বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত ড্রেজার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

আটক বালু উত্তোলনকারীদের মুচলেকা নিয়ে ড্রেজারসহ ছেড়ে দেওয়া হয়। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা অবৈধ বালু উত্তোলনকারীদের হাত থেকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন