২১ অক্টোবর ২০২৬

রাউজানে ওসির সঙ্গে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের মতবিনিময়

মাদক-চাঁদাবাজিমুক্ত রাউজান গড়তে সাংবাদিকদের সহযোগিতা চান ওসি সাইফুল

গণমাধ্যমকর্মী ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সহায়ক বলে মন্তব্য করেছেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় রাউজান থানার ওসির কার্যালয়ে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ওসি সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকদের সত্যনিষ্ঠ লেখনী ও অনুসন্ধানী প্রতিবেদন পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত রাউজান গড়তে গণমাধ্যমকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন তিনি।

রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী জয়নাল আবেদীন যুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা তৈয়ব চৌধুরী।

সভায় বক্তব্য দেন ক্লাবের সহসভাপতি আরফাত হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী এবং দপ্তর সম্পাদক একে বাবর।

সভায় ক্লাবের নেতৃবৃন্দ বলেন, কোনো ঘটনায় নির্দোষ ও নিরীহ মানুষ যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ প্রশাসনকে সতর্ক ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

এ ছাড়া সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা পেতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সাড়া দেওয়ার আহ্বান জানান তারা।

সভায় রাউজান থানার উপপরিদর্শক খোরশেদ আলম ও উপপরিদর্শক ওমর ফারুক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ