২১ অক্টোবর ২০২৬

পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে জেসিআই চট্টগ্রামের ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ সেশন

বিশ্ববিদ্যালয়জীবন থেকে কর্পোরেট জগতে প্রবেশের প্রস্তুতি এবং তরুণদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ শীর্ষক বিশেষ সেশন। জেসিআই চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ৩০০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সেশনে বিশ্ববিদ্যালয়জীবন শেষে কর্মক্ষেত্রে প্রবেশের প্রস্তুতি, পেশাগত মানসিকতা, কার্যকর যোগাযোগ, নেতৃত্বের দক্ষতা, ব্যক্তিত্ব উন্নয়ন, আত্মবিশ্বাস এবং ক্যারিয়ার প্রস্তুতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

আয়োজনে শিক্ষার্থীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বিভিন্ন আলোচনা ও অংশগ্রহণমূলক কার্যক্রমে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে যুক্ত হন। এর মাধ্যমে কর্পোরেট কর্মপরিবেশে নিজেকে কীভাবে প্রস্তুত করতে হবে এবং কর্মজীবনে সফলতার জন্য কোন ধরনের দক্ষতা ও মানসিকতা প্রয়োজন- সে বিষয়ে তারা বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।

আয়োজকরা বলেন, বিশ্ববিদ্যালয় থেকে কর্মজীবনে প্রবেশ তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়। এ সময়ে একাডেমিক জ্ঞানের পাশাপাশি যোগাযোগ, নেতৃত্ব, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও পেশাগত আচরণের মতো দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের এসব বিষয়ে প্রস্তুত করাই ছিল মূল উদ্দেশ্য।

জেসিআই চট্টগ্রাম আয়োজিত এ উদ্যোগটি ‘পাওয়ার্ড বাই মেনটরস’। কর্মসূচিতে উৎসাহ ও সহযোগিতা প্রদানের জন্য পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।

অনুষ্ঠানে সহযোগী হিসেবে ছিল মিটো স্কিন ল্যাব অ্যান্ড ইজি ডায়েট- হেলথ পার্টনার, ‘নাহিদ’স ইংলিশ লার্নিং সেন্টার’ এডুকেশন পার্টনার, এমটেক স্ট্র্যাটেজিক পার্টনার এবং ডুডলস- ডিজিটাল পার্টনার।

আয়োজকদের মতে, ৩০০-এর বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ সেশন তরুণ প্রজন্মকে আত্মবিশ্বাসী, দক্ষ ও পেশাদার মানসিকতাসম্পন্ন করে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যৎ কর্মজীবনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ