২১ অক্টোবর ২০২৬

আনোয়ারায় ফের মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বটতলী রুস্তমহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

অভিযানকালে মো. হেলাল প্রকাশ বেলালকে ঘটনাস্থলে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। এছাড়া মো. ইদ্রিস, মো. মাসুদ ও মো. আবদুর রহিমকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মো. হেলাল প্রকাশ বেলাল ও মো. ইদ্রিসকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. মাসুদ ও মো. আবদুর রহিমকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান বিষয়ে আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, বটতলী রুস্তমহাট বাজার এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনাকালে চারজনকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অর্থদণ্ড ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ