সরকারি কর্ম কমিশন— পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।
পাঁচ বছরের জন্য তাকে এ পদে বসিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ১৮ অগাস্ট পিএসসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান অধ্যাপক মোবাশ্বের মোনেম।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন। পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যানের দায়িত্ব দেয় সরকার।














