২২ অক্টোবর ২০২৬

ভালকান অ্যাসপায়ার ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি চট্টগ্রামের মধ্যে সমঝোতা স্বাক্ষর

শিক্ষার্থীদের দক্ষতা ও পেশাগত উন্নয়ন এবং ক্যারিয়ার গঠনে নতুন সুযোগ তৈরির লক্ষ্যে ভালকান অ্যাসপায়ার লিমিটেড ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ), চট্টগ্রামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

এ উপলক্ষে ভালকান অ্যাসপায়ার লিমিটেডের চেয়ারম্যান এস এম সাফাত ইশতিয়াক এবং ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির এক্সটার্নাল এনগেজমেন্টের পরিচালক ও সিপিডিসির পরিচালক ড. রওনক আফরোজ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এর মাধ্যমে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির Career Excellence Partner হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভালকান অ্যাসপায়ার লিমিটেড।

চুক্তি অনুযায়ী, ইডিইউর বর্তমান শিক্ষার্থী ও অ্যালামনাইরা ভালকান অ্যাসপায়ার পরিচালিত বিভিন্ন Corporate Soft Skill Training-এর বেসিক কোর্স সম্পূর্ণ বিনামূল্যে করার সুযোগ পাবেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি, ক্যারিয়ার কাউন্সেলিং এবং পেশাগত উন্নয়নমূলক বিভিন্ন সেবা প্রদান করবে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য ড. মো. নাজিম উদ্দিন। বক্তব্যে তিনি বলেন, ভালকান অ্যাসপায়ারের সঙ্গে এই অংশীদারিত্বে তারা অত্যন্ত আনন্দিত। উভয় প্রতিষ্ঠানের লক্ষ্য অভিন্ন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ভালকান অ্যাসপায়ার তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ইডিইউর শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে কাজ করবে।

ইডিইউর এক্সটার্নাল এনগেজমেন্টের পরিচালক ও সিপিডিসির পরিচালক ড. রওনক আফরোজ বলেন, শিক্ষার্থীদের উন্নয়নে নতুন নতুন সুযোগ তৈরিতে তারা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। ভালকান অ্যাসপায়ারের সঙ্গে এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভালকান অ্যাসপায়ার লিমিটেডের চেয়ারম্যান এস এম সাফাত ইশতিয়াক বলেন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির কর্তৃপক্ষের আন্তরিক অভ্যর্থনায় তারা আনন্দিত। এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নকে আরও শক্তিশালী করবে। শিক্ষার্থীদের সর্বোচ্চ মানের প্রশিক্ষণ ও সেবা দিতে ভালকান অ্যাসপায়ারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরও পড়ুন