২২ অক্টোবর ২০২৬

রিজভীর নতুন দায়িত্ব ও কমিটি পুনর্বহালে নাসিরাবাদে যুবদল-ছাত্রদলের আনন্দ র‍্যালি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করা এবং চট্টগ্রাম মহানগর যুবদল, থানা ও ওয়ার্ড যুবদলের কমিটি পুনর্বহালের খবরে চট্টগ্রামে আনন্দ মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (৫ সেপ্টেম্বর) ৪২ নম্বর নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড যুবদল ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যৌথ উদ্যোগে এ আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ আলমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আবুল বশরের সঞ্চালনায় আয়োজিত র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এস এম আহাছানুজ্জামান (আহছান)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবদলের সহ-সম্পাদক ইব্রাহীম খান ও চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক রুবেল আহমেদ। এছাড়া যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন।

র‍্যালিটি নগরীর পলিটেকনিক্যাল মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ২ নম্বর গেট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা রুহুল কবির রিজভী আহমেদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনয়ন এবং চট্টগ্রাম মহানগর যুবদল, থানা ও ওয়ার্ড যুবদলের কমিটি পুনর্বহালের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ জানান।

আরও পড়ুন