৮ অক্টোবর ২০২৬

পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ইপিজেড ৫ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- তামান্না ও খলিল। এর মধ্যে তামান্না বাগেরহাটের মোড়েলগঞ্জ এলাকার বাসিন্দা এবং কলসির দীঘির পাড় ওয়াসিম চৌধুরী পাড়ায় বসবাস করতেন। খলিল ইপিজেড থানার ফ্রি পোর্ট নিউমুরিং এলাকার বাসিন্দা।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ইপিজেড থানাধীন সিইপিজেড ৫ নম্বর রোডে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই জন গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ