চট্টগ্রামের আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে ২০টি স্থান অর্জন করেছে বটতলী জামাল মার্কেট এলাকার দারুত তাকওয়া লি-তাহফিজিল কুরআনিল কারিম মাদরাসার শিক্ষার্থীরা। তাদের এ সাফল্যে আনন্দিত মাদরাসার শিক্ষক ও সংশ্লিষ্টরা।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আনোয়ারা উপজেলা শাখার পঞ্চম হিফয প্রতিযোগিতায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করে মাদরাসার শিক্ষার্থীরা। গত ১৩ অক্টোবর উপজেলার বৈরাগ আমানউল্লাহ পাড়ার হযরত ওমর ইবনুল খাত্তাব (রা.) মাদরাসা প্রাঙ্গণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ২০ পারা বিভাগে প্রথম স্থান অর্জন করে মোহাম্মদ ওবাইদুল ইসলাম। এ বিভাগে মোহাম্মদ সা’আদ বিন মোজাম্মেল তৃতীয়, মোহাম্মদ ইরফান হোসেন শিহাব চতুর্থ, মোহাম্মদ মারুফ বিন মুছা ষষ্ঠ, মোহাম্মদ আমির হামজা দশম এবং মোহাম্মদ ফাহেদুল হাসান আরিয়ান দ্বাদশ স্থান অর্জন করে।
১০ পারা বিভাগে প্রথম হয়েছে মোহাম্মদ রিয়াজুল হাসান রেজা। এ বিভাগে মোহাম্মদ সাআদুল হাসান আম্মার দ্বিতীয়, মোহাম্মদ আব্দুল্লাহ আল সিফাত তৃতীয়, মোহাম্মদ ইয়াছিন আদনান ওয়ালিদ চতুর্থ, মোহাম্মদ ইফতেখার উদ্দিন আরিয়ান পঞ্চম, মোহাম্মদ মাহমুদুর রহমান কায়েস ষষ্ঠ, মোহাম্মদ হাফিজ বিন হাসান নবম এবং মোহাম্মদ তৌহিদুল ইসলাম দশম স্থান অর্জন করে।
অন্যদিকে, ৫ পারা বিভাগে মোহাম্মদ সাঈদুল হাসান আবরার ও মোহাম্মদ ইয়াছের সিনান চতুর্থ, মোহাম্মদ আব্দুল্লাহ আল তাকিন পঞ্চম, মোহাম্মদ সাদমান রেজা আরাফ ষষ্ঠ এবং মোহাম্মদ ইমাম হোসেন রিমন সপ্তম স্থান অর্জন করে। এ বিভাগে মোহাম্মদ আয়াছ বিন আনিছ নবম স্থান অর্জন করে।
শিক্ষার্থীদের এ সাফল্যে মাদরাসার পরিচালক হাফেজ মো. মহিউদ্দিন তাদের ফুল দিয়ে বরণ করে নেন। তিনি বলেন, “প্রিয় শিক্ষার্থীদের এ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। পবিত্র কুরআনের খেদমতে নিয়োজিত ক্ষুদে হাফেজদের জন্য আন্তরিক দোয়া, ভালোবাসা ও শুভকামনা রইল।”
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মো. কামরুদ্দীন বলেন, ২০১৫ সাল থেকে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। প্রায় ১২ বছর ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে হিফযুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। বিভিন্ন সংস্থা ও ফাউন্ডেশনের আয়োজনে প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তারা আনোয়ারা উপজেলার সুনাম বয়ে আনছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি। ভবিষ্যতেও যেন এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আনোয়ারার সুনাম বৃদ্ধি করা যায়, সে জন্য সবার দোয়া ও পরামর্শ কামনা করেন তিনি।














