৩১ অক্টোবর ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আনোয়ারায় ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামের আনোয়ারায় শুরু হয়েছে মাদকবিরোধী আন্তওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে উপজেলার বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

আরিফ মহিউদ্দিন সিকদারের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের আয়োজন করেছে বরুমচড়া যুবসমাজ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক বদিউল আলম। এতে প্রধান অতিথি ছিলেন জাফর-আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান আশরাফ সিকদার। উদ্বোধনী ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হৃদরোগ বিশেষজ্ঞ লক্ষ্মীপদ দাশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুমচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসলাম মিয়া ও মোহাম্মদ ইব্রাহীম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস ও নাজিম উদ্দিন, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, উপজেলা বিএনপির সাবেক সদস্য মঈন উদ্দিন মাঈনু, আইয়ুব খান, আবু ছিদ্দিক সিকদার, গিয়াস উদ্দিন মুন্না, নুরখান, সায়মন, আরিফ, সাকিব, জুয়েল, মুহিদ, জাবেদ ও নেজামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী ম্যাচে ১ নম্বর ওয়ার্ড ১-০ গোলে ৪ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে টুর্নামেন্টে শুভসূচনা করে।

আয়োজকেরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন