৬ নভেম্বর ২০২৬

উখিয়ায় ২৪ ঘণ্টায় ১৫ জন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ১৫ জনকে গ্রেপ্তার ও আটক করেছে থানা পুলিশ। তাঁদের মধ্যে সাতজন কিশোরকে গভীর রাতে রাস্তায় ঘোরাফেরার সময় আটক করা হলেও পরে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) উখিয়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার একজন আসামি, রিমান্ড শেষে পাঁচজন এবং ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুজন রয়েছেন। সব মিলিয়ে আটজনকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গভীর রাতে রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করায় সাত কিশোরকে আটক করা হয়েছিল। পরে তাদের পরিচয় ও অপরাধসংক্রান্ত তথ্য যাচাই করে বিরূপ কোনো তথ্য না পাওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত দুজনের মধ্যে মো. ফারুখকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ওসমানকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ