৮ নভেম্বর ২০২৬

কর্ণফুলীতে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪, পরোয়ানায় দু’জন

চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশের পৃথক অভিযানে ৪৭ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন আদালতের পরোয়ানাভুক্ত আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ৪৭ পিস ইয়াবাসহ সুজন আলী (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বৈরাগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর বন্দরের ইয়াকুব নবী চৌধুরীর বাড়ির বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশের ৮৮ ধারায় মো. মনির হোসেন (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।মইজ্জ্যারটেক এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

অন্যদিকে, এনআই অ্যাক্টের ১৩৮ ধারার মামলায় হোসনেয়ারা বেগম এবং সিসি মামলা (কর্মাশিয়াল ব্যাংক) ৩৭/২৫-এর আসামি মো. সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদের নেতৃত্বে পৃথক এসব অভিযান পরিচালিত হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের উপকমিশনার মো. আমিরুল ইসলামের নির্দেশনায় এবং অতিরিক্ত উপকমিশনার মো. সোহেল রানা ও সহকারী পুলিশ কমিশনার নাফিস ইনসানের তত্ত্বাবধানে অভিযানগুলো পরিচালিত হয় বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন