৯ নভেম্বর ২০২৬

জনদুর্ভোগ নিরসনে সাংবাদিকদের পরামর্শ চাইলেন রাঙ্গুনিয়ার ইউএনও

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাৎ হোসেন।

সোমবার (৯ নভেম্বর) নবাগত ইউএনওর সঙ্গে পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা কামনা করেন। সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় ইউএনও মো. শাহাদাৎ হোসেন সাংবাদিকদের কাছ থেকে উপজেলার বিভিন্ন এলাকার সমস্যা ও জনদুর্ভোগের কথা শোনেন। তিনি বলেন, রাঙ্গুনিয়ার উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

এ সময় প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ইউএনও। পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবচার চৌধুরী, সহসভাপতি আব্বাস হোসাইন, যুগ্ম সম্পাদক এম. মতিন, সাংবাদিক মো. আলী, শান্তি চাকমা, জগলুল হুদা, আরিফুল হাসনাত, মোয়াজ্জেম হোসেন কায়সার, ইসমাঈল হোসেন নয়ন, জাহেদ হাসান তালুকদার ও মো. রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ