১১ নভেম্বর ২০২৬

পটিয়ায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার একাধিক মামলার আসামি

চট্টগ্রামের পটিয়ায় একাধিক মামলার আসামি ওমর ফারুক বাবু (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের দেবু সাদার বাড়ি এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাবু ওই এলাকার মুহাম্মদ সেলিমের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

স্থানীয়দের অভিযোগ, বাবু এলাকায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত এবং ওই গোষ্ঠীর নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বাবুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন