চট্টগ্রামের অ্যালবিয়ন গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা এবং মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মুহাম্মদ নিজাম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি অ্যালবিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাইসুল উদ্দিন সৈকতের পিতা।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শোকবার্তায় বলা হয়, খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা ও খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাদ্বিয়াল্লাহু আনহু) প্রতিষ্ঠিত অরাজনৈতিক তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে আলহাজ্ব মুহাম্মদ নিজাম উদ্দিন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে সংগঠন গভীরভাবে শোকাহত।
শোকবার্তায় আরও বলা হয়, মহান আল্লাহর দরবারে প্রিয় রাসূল (দ.) ও খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাদ্বিয়াল্লাহু আনহু)-এর ওসিলায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হচ্ছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সইবার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ আসর সীতাকুণ্ডের দক্ষিণ রহমতনগর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।













