বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলামের প্রথম মৃত্যু বার্ষিকী মঙ্গলবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত হবে।
তিনি দীর্ঘ ৩৩ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগে অধ্যাপনা করেন। এ সময় তিনি বিভাগের চেয়ারম্যান ও এ.এফ রহমান হলের প্রভোস্টের দায়িত্বও পালন করেন। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী প্রথম চিত্র প্রদর্শনী করেন এই শিল্পী। ১৯৭২ সালে এই প্রদর্শনী উদ্বোধন করেন জেনারেল ওসমানী ও বিশেষ অতিথি ছিলেন এম.এ.আজিজ। বাংলাদেশ আওয়ামীলীগ চট্টগ্রাম কার্যালয়ে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
দেশে ও বিদেশে তিনি চারটি একক প্রদর্শনী সহ মোট উনিশটি চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। ১৯৮৯ সালে তাঁর লেখা বই প্রাচ্যরীতির শিল্প প্রকাশিত হয়। ৭৪ বছর বয়সে নিভৃতচারী এই মহান শিল্পী না ফেরার দেশে চলে যান।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












