১৪ মার্চ ২০২৬

হাটহাজারীতে পরিবেশ অধিদফতরের অভিযান, ১ টন পলিথিন জব্দ

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারীর ফতেয়াবাদ পশ্চিম ছড়ারকুল এলাকায় একটি  পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ১ টন পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর।

শনিবার (৩১ আগস্ট) সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বলেন, ফতেয়াবাদ পশ্চিম ছড়ারকুলে রাজ আবাসিক এলাকায় একটি বেনামি কারখানায় অভিযান চালিয়ে ১ টন পলিথিন জব্দ করা হয়েছে। কারখানার মালিক জসিম উদ্দীনকে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ