২১ মার্চ ২০২৬

নগরীতে আবাসিক হোটেল থেকে ৯ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন জুবলী রোডস্থ ‘হোটেল আল-ফয়সাল ইন্টারন্যাশনাল’এ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটকের পর তার স্কুটারে বিশেষ কায়দায় লুকানো ৯,২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ সেপ্টেম্বর) ভোরে র‌্যাবের একটি আভিযানিক দল আবাসিক হোটেলটিতে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ আনোয়ারুল হাসান (৪২) কে আটক করে হয় বলে জানিয়েছে ল্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. শাশকুর রহমান।

তিনি বলেন, আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে হোটেলের নিচে পার্কিংয়ে থাকা তার ব্যবহৃত নাম্বারবিহীন একটি স্কুটারের মধ্যে সুকৌশলে লুকানো অবস্থায় ৯ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে স্কুটারটি জব্দ করা হয়।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ