মিরসরাই প্রতিনিধি »
মিরসরাইয়ে সহপাঠীর সঙ্গে দেখা করতে গিয়ে দুই বখাটের গণধর্ষণের শিকার হয়েছে ১৪ বছর বয়সী এক মাদরাসা ছাত্রী। ঘটনায় জড়িত কলেজছাত্র আরিফ (১৯) ও ডায়াগনষ্টিক সেন্টারের কর্মচারী পারভেজ আলম মাহিকে (১৯) বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে বাংলাধারাকে জানিয়েছেন থানার ওসি জাহিদুল কবির। ধর্ষিতা কিশোরীর মা বাদি হয়ে এ ঘটনায় মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, গত ২৯ আগস্ট বেলা সাড়ে ১২টার দিকে মিরসরাই পৌরসভার করিম মার্কেটের ছাদে এক ছেলে সহপাঠীর সঙ্গে দেখা করতে যায় স্থানীয় লতিফিয়া কামিল মাদরাসার নবম শ্রেণি পড়ুয়া ছাত্রী। এসময় তার ওই সহপাঠীকে মারধর করে তাড়িয়ে দেয় স্থানীয় মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আরিফ ও তার বন্ধু মার্কেটের ইনসাফ ডায়াগনষ্টিক সেন্টারের কর্মচারী পারভেজ আলম মাহি। পরে ওই ছাত্রীকে তারা দুই বন্ধু মিলে মার্কেটের ছাদে পালাক্রমে ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে না জানাতে ভয়ভীতি দেখায়। ঘটনার সূত্র ধরে ঘটনার সাথে জড়িত দুইজন ধর্ষককে গ্রেফতার করে মিরসরাই থানা পুলিশ।
বাংলাধারা/এফএস/এমআর












