২১ মার্চ ২০২৬

নগরীতে ৮৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতেবলা হয়, রোববার (১৫ সেপ্টেম্বর ) বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকায় অভিযান পরিচালনা করে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহেদুল ইসলাম জাহিদ (৩১) ও মো. ছলিম (৩৫)’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ