২১ মার্চ ২০২৬

নগরীতে ১২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে ১২ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মির্জা সায়েম মাহমুদের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে নেতুত্ব দেন পুলিশ পরিদর্শক অংসা থোয়াই মারমা।

গ্রেফতারকৃতের নাম- মোঃ কামরুল ইসলাম (২১)।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর সদরঘাট থানাধীন কদমতলী এলাকা থেকে ১২ বোতল ফেন্সিডিলসহ মোঃ কামরুল ইসলাম (২১) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদরঘাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ