বাংলাধারা প্রতিবেদন »
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন উদযাপিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ইষ্ট কলোনিতে আমরা শেখ রাসেল বন্দর থানা কমিটির আয়োজনে জন্মদিন পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনিবাহী সদস্য দেবাশীষ পাল দেবু। এসময় কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর সিবিএ’র যুগ্ম সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, মো: নজরুল ইসলাম ভূঁইয়া, এসকান্দার আলম, মো: ইসমাইল, মনিরুল হোসেন টিটু, মো: শরীফ, নজরুল ইসলাম সোহেল, মো: সাইফুর রহমান সোহেল, রমা রানী দাশ, ফরহাদ আব্দুল্লাহ, মো: সালাউদ্দিন, অর্জুন দাশ, জহির রায়হান, আমির হোসেন, ইমাম আলী রনি, সাজিবুল ইসলাম সজিব, রিসাদ, হানিফ, সম্পদ, জিকু, রমজান আলী, রফিকুল ইসলাম সেতু, মো: সোহেল, মো: মাসুম, হৃদয় কুমার দাশ, কৌশিক রায়, মিনহাজ বাবু, তুহিন, শাবু , অনন্ত, সাবু, অনন্ত, দুর্জয়, শ্যামল, ফাহিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, মানব সভ্যতার ইতিহাসে শেখ রাসেলকে হত্যা ঘৃন্য অপরাধ। সভ্যতার ইতিহাসে রাজনৈতিক হত্যাকান্ডে কোন নারী বা অবলা শিশুকে টার্গেট করা হয় না।
তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক হত্যাকান্ডে নারী-শিশু হত্যা করা হয়েছে। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় ১০ বছরের অবুঝ শিশু শেখ রাসেলকেও হত্যা করা হয়। এটি ঘৃণ্য অপরাধ।
বাংলাধারা/এফএস/টিএম












